শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

আমার প্রতি ভালোবাসা থাকে যদি মনে, কদমতলায় দে--খা দিও বন্ধু কেউ যেনো-- না জানে।।।

 আমার প্রতি ভালোবাসা থাকে যদি মনে, কদমতলায় দে--খা দিও বন্ধু কেউ যেনো-- না জানে

----------------------------------------------------------------------

কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীর উদ্দিন       



আমার প্রতি ভালোবাসা থাকে যদি মনে, 

কদমতলায় দে--খা দিও বন্ধু কেউ যেনো-- না জানে।।

# আমার যতো মনের কথা বলিবো তোমায়,

তোমার যতো মন ভাসনা বলিবে আমায়।।

থাকবো আমি তোমার আশায় চেয়ে পন্থপানে।।ঐ

# কথা দিবে কথা নিবে মনের বদল মন---,

সব করিবো লেনা দেনা জীবন আর জৌবন।।

দুই তনে হইয়া একতন থাকবো প্রেম বাধনে।।ঐ

# মায়া ভরা অংগের বচন আরো গলার মালা--,

পরানে পরান মিশাবো খেলবো প্রেমো খেলা।।

আশিক ও মাসুকের লিলা নিশিরো নিরলে।।ঐ

# তুমি আমি আমি তুমি দুই কথার এক বাঁশি--,

তোমার প্রেমে আমার প্রেমে বাধবো মায়ার রশি।।

একে অন্যেের কূলে বসি কয় আমির উদ্দিনে।।ঐ

কদম তলায় দে--খা দিও বন্ধু কেউ যেনো না জানে।।      

---------****--------

   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Affiliater Sultan