এই সৃষ্টিতে যার সকল প্রানের দাবী
কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন
সেজন আমার নবী, সাইয়্যেদিনা মোহাম্মদ আমার নবী।। ঐ
# নিখিল কাননে বৃক্ষ তরু লতা,
প্রকাশ্যে বলে এসে নবীজির কথ।।
তার পাতায় ফুলে, যার সাক্ষর মিলে।।
আল্লাহ নামের সাথে যারে পাবি।।
সে জন আমার নবী,,,,ঐ
# এসকে আম্বর, আতর, আগর, চন্দনও জিনি,
বেহেস্ত নবীজির নাম সুগন্ধের খনী।।
এই দুনিয়াতে, যার শরীরেতে।।
সেই সুগন্ধ পেয়েছেন সকল সাহাবী।।
সে জন আমার নবী,,,,, ঐ
# আল্লার রাসুল লিখে আল্লার কলম,
মোহাম্মদী তনে মানুষ শ্রেষ্ঠ আলম।।
বলে আমীরউদ্দিন, জানি হাক্কুল এখিন।।
রহমাতুল্লিল আলামীন বিশ্বনবী, জিনি রহমাতুল্লিল আলামীন বিশ্বনবী।।
সে জন আমার নবী,,,,,,,,ঐ
—----------*******-------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন