সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩

এই সৃষ্টিতে যার সকল প্রানের দাবী, সেজন আমার নবী, সাইয়্যেদিনা মোহাম্মদ আমার নবী।

এই সৃষ্টিতে যার সকল প্রানের দাবী

কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন


সেজন আমার নবী, সাইয়্যেদিনা মোহাম্মদ আমার নবী।। ঐ

#  নিখিল কাননে বৃক্ষ তরু লতা, 

প্রকাশ্যে বলে এসে নবীজির কথ।। 

তার পাতায় ফুলে, যার সাক্ষর মিলে।। 

আল্লাহ নামের সাথে যারে পাবি।। 

সে জন আমার নবী,,,,ঐ


# এসকে আম্বর, আতর, আগর, চন্দনও জিনি,

বেহেস্ত নবীজির নাম সুগন্ধের খনী।।

এই দুনিয়াতে, যার শরীরেতে।।

সেই সুগন্ধ পেয়েছেন সকল সাহাবী।। 

সে জন আমার নবী,,,,, ঐ


# আল্লার রাসুল লিখে আল্লার কলম,

মোহাম্মদী তনে মানুষ শ্রেষ্ঠ আলম।।

বলে আমীরউদ্দিন, জানি হাক্কুল এখিন।।

রহমাতুল্লিল আলামীন বিশ্বনবী, জিনি রহমাতুল্লিল আলামীন বিশ্বনবী।।

সে জন আমার নবী,,,,,,,,ঐ


—----------*******-------------

রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

একটা মিনিট ঘরে রয়না, কপালপোড়া মন। #আমিরীসংগীত #UnionBaul

        কতো বুঝাই তারে দিবানিশি , তবু করে উচাটন।
      একটা মিনিট ঘরে রয়না, কপালপোড়া মন।।

কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন


Facebook

কতো বুঝাই তারে দিবানিশি , তবু করে উচাটন।

      একটা মিনিট ঘরে রয়না, কপালপোড়া মন।।

#ঘর তইয়া থা-কেনা ঘরে, এক পলকে ভুবন ঘুরে, 

শহরে নগর বন্দরে, পাহাড় জঙ্গল ঘূর কানন।।

কত কথার করে উদয়, অশান্তি রয় সকল সময়।।

ধরতে পারলে আমু নিশ্চয়, পিটাইতাম মনের মতন।।ঐ


#তার দুইজন পত্নী ঘরে আছে, আছে কি না মরে গেছে, 

থাকে ওরা তাহার কাছে, কে করে বরণ পোষণ।। 

আসে যদি কোনো একবার, সভাব কি ছাড়িবে তাহার।।

পলকে চলে যায় আবার, থাকতে চায়না কিছুক্ষণ।। ঐ


#সবাই করে কামাই রুজি, আমার মনটায় করে বুঝেরবাজি, 

কি দিয়া করিব রাজি, জগৎ শ্রেষ্ঠ মহাজন।।

(যদি) আমীরউদ্দিনের কথামত, মনের মতো মনটা হইতো।।

তবে কিছু কইরা যাইতো, পরকালের আয়োজন।। ঐ      


ধন্যবাদ,,,,          

আমানত খেয়ানত ওইবরে, ও ভাই কিয়ামতের আলামত আইবোরে। #আমিরীসংগীত, #UnionBaul

 আমানত খেয়ানত ওইবরে, ও ভাই

কিয়ামতের আলামত আইবোরে।।  

কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন


      Follow us  

# সন্তান বেহায়াপনা, মা বাপরে করিবো ঘৃণা,,,,

গালাগালি মারপিঠ করিবোরে।।

মা বাপের অবাধ্য স্ত্রীর তাবেদার বনিবো রে৷।ঐ


# যাকাত হইব জরিমানা, আপনজন হইব বেগানা,,, 

শরম ভরম উঠিয়া যাইবরে।।

মারামারি ঝগড়াঝাটি লাগিয়াই থাকিবো রে।। ঐ


# যে ব্যাক্তি যেই কাজে, উপযুক্ত নয় সমাজে,,,

ধোকাবাজে নেতৃত্ব পাইবো রে।।

স্বার্থপর আর বেমুরতে, কেলেংকার লাগাইবো রে।।ঐ


# হিংসা নিন্দা স্বার্থপরী, ধর্ম লইয়া মারামারী,,,

ওয়াদা করি রক্ষা না করিবো রে।।

আলীম আলীমের শত্রু, লড়াই বাদিবো রে।।ঐ


# মুরব্বি সমাজের নেতা, থাকবেনা তাদের যোগ্যতা,,,

তাদের কথা কেউ না শুনিবো রে।।

সত্যবাদী মানুষ যারা, বিপাকে পড়িবো রে।। ঐ


# পূর্ব যুগের নেক লোকেরা, গালাগালি শুনবো তারা,,,

সূদ ঘুষ প্রকাশ্যে চলিবো রে।।

সত্য বিচার পঞ্চায়েতি, উঠিয়া যাইবো রে।।ঐ


# না থাকিবো হায়া শরম, না থাকিবো দয়া ধরম,,,

করজ নিলে ফিরাইয়া না দিবো রে।।

জালিমরে জুলুমের ডরে, মান্যতা করিবো রে।।ঐ


# মসজিদ ঘরে হইবো চুরি, চিল্লা চিত্কার গপ গুজারী,,

সম্মানিরে সম্মান না করিবো রে।।

মিছা কথা কইতে পারলে বুদ্ধিমান বলিবো রে।।ঐ


# রাস্তা ঘাটে দেখা হইবো, সালাম কালাম উঠি যাইবো,,,

সালামের বদলে গালী দিবো রে।।

বেশমার 'শরা' টুটা, তালাক লইয়া খাইবো রে।।ঐ


# বেটি মানুষে চিত্কার দিয়া, ঝগড়া করবো দিন বান্দিয়া,,,

বিচারকরা এইসব না ধরিবো রে।।

পর্দা সাড়া মাইয়ালোকে, স্বাধীনতা পাইবো রে।।ঐ


# জীনা বেবিচারী কত, গ্রামে গঞ্জে শতশত,,,

সূ-সম্পর্ক উঠিয়া যাইবো রে।।

নিত্য নতুন বালা, মসিবতে দেখা দিবো রে।।ঐ


# মূখে মূখে মুসলমান, কম মানুষের থাকবো ইমান,,,

কুরআন শরীফ পড়িয়া ভুলিবো রে।।

রোজগারিতে রিজেকেতে, বরকত উঠিবো রে।।ঐ


# অতিবৃষ্টি অনাবৃষ্টি, পরিবর্তন হইবো সৃষ্টি,,, 

ঘন ঘন ভূমিকম্প হইবো রে।।

ভূমি ধসবে ঘূর্ণিঝড়ে, বাড়ি ঘর উড়াইবো রে।।ঐ


# মানুষ উছৃঙ্খল হবে, ভাইয়ে ভাইরে কাতল করিবে,,,

মানুষের ঘরে শেয়াল কুকুর জন্মিবে রে।।

সাজ করিয়া মেঘ না হইয়া, পাথর পড়িবো রে।।ঐ


# আলীমে আলীমে বিবাদ, কিতাব লইয়া লাগবা ফসাদ,,,

কিছু লোকে নবী দাবী করিবো রে।।

খোদায়ী দাবি করিয়া, দাজ্জাল বাহির হইবো রে।।ঐ


# বলতেছে আমীরউদ্দিনে, ছায়া দিও পাঞ্জাতনে,,,

নিদানে মূর্শিদের ইল্লা, লইবো রে।।

নূর নবীজির উশছল্লাতে, আল্লাহয় নি বাঁচাইবা রে।।ঐ 

কিয়ামতের আলামত আইবো রে।।


ধন্যবাদ,,,,,,

   

আল্লাহ-তালার লিলায় সারা বিশ্বের মানুষ বিরাজ করে, লন্ডনের শহরে,, দেখলাম লন্ডনের শহরে।।

 আল্লাহ-তালার লিলায় সারা, বিশ্বের মানুষ বিরাজ করে,

ন্ডনের শহরে,,দেখলাম লন্ডনের শহরে।।

কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন। 


Facebook

দেখলাম লন্ডনের শহরে।।

আল্লাহ-তালার লিলায় সারা 

বিশ্বের মানুষ বিরাজ করে,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# মানুষ, সাদা কালা জাত বেজাতী,

নানান রঙে জলছে বাতি,

তারাই করছে কেরামতি, 

নিন্দা করি যারে,,,,,,

রাত্রি বেলা গাড়ি যখন 

রোডের উপর দৌড়ে,,,,,

কিজাত পাথরের সারি, 

মতি মুক্তার যলক মারে,,,

দেখলাম লন্ডনের শহরে।।

# খুশিতে ভরে যায় অন্তর,

দেখলে হিব্রু বিমানবন্দর, 

বানাইছে করিয়া সুন্দর, 

দেখবার মতো করে,,,,,।।

ছোট বড় উড়োজাহাজ, 

কত লাখ হাজারে,,,,,।।

উড়ে পড়ে দিবানিশি।। 

কোথায় যায় কে বলতে পারে।।

দেখলাম লন্ডনের শহরে।।


# কত লক্ষ কুটি রাস্তা, 

হিসাব করলে যাবে খাস্তা, 

বিরাট বিরাট দালান কোটা

অতি চমৎকারে,,,,।।

স্কেমস নদীর সুড়ঙ্গ পথ,

রাখছে তৈয়ার করে,,।।

উপরে চলে জাহাজ, স্টিমার,,।। 

নিচে দিয়া গাড়ি দৌড়ে।। 

লন্ডনের শহরে,,,

দেখলাম লন্ডনের শহরে।।


# টাওয়ার ব্রীজ আরেক পুল,

মোটেও করেনা ভুল, 

জাহাজ আইলে অটোমেটিক 

উঠে যায় উপরে,,,,।।

রিভার পুল আরেক জায়গা

দরিয়ারো কিনারে,,,।।

দরিয়ার নিচে মাটি কাটিয়া,,।।

রাস্তা নিছে কৌশল করে।।

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# এই দেশে মদের বার,

আাছেরে ভাই হাজার হাজার, 

নারী পুরুষ একাধারে 

যায় ইহার ভিতরে,,,,।।

বাঙালিরা শতকরা 

অর্ধেকের কম ফিরে,,,,।।

অবশিষ্ট সকলই যায়,,,।।

মজা পাইছে আরকি সাড়ে,

লন্ডনের শররে,,,,

দেখলাম লন্ডনের শহরে।।


# রাস্তা পথে যায় লোকজনা,

দরকার সাড়া কথা কয়না,

গাড়ি চলে হরন দেয়না,

শুদ্ধ নিতির তরে,,,।।

বুড়িরেও ইয়াং কইলে,

খুশি হয় অন্তরে,,,।।

বৃদ্ধাঙ্গুলি খাড়া করিয়া,,।।

Thank you দিবে তোমারে,,

লন্ডনের শহরে,,,

দেখলাম লন্ডনের শহরে।।


# দুই-তিনশ হাত মাটির তলে,

লাইন বসাইছে ট্রেন চলে,

এক-দুই লাইন নয়,

না দেখলে কেউ বিশ্বাস 

করতে পারে,,।।

মাটির নিচে সারা দেশ 

ভ্রমণ করতে পারে।।

ইলেকট্রনিক ট্রেন এই গুলা।।

একমিনিটের পরে পরে,

লন্ডনের শহরে,,,

দেখলাম লন্ডনের শহরে।।


# আরেক খবর শুনরে সুনা, 

তার দেশে কারেন্ট যায় না,

আমরার দেশো নিলে দেয়না

লন্টন জালাই ঘরে,,,।।

লন্ডনের কারেন্ট দেখছি,

গেলে যাইতেও পারে,,,,।।

ঘরের  ভিতর বাক্সো থাকে।।

পয়সা সাড়লেই এসে পড়ে, 

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# অনেক ধরনের টয়লেট মিলে,

পয়সা সাড়লে দরজা খোলে,

দুই পেনি ছাড়িয়া দিয়া,

জাইতে হয় ভিতরে।।

দাড়াইয়া বেশি অংশে 

লোকে প্রস্রাব করে,,,।।

লোটা বদনা পাওয়া যায় না,,।।

কাজ সারে টয়লেট পেপারে,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# সূর্য উঠে দিনে হাসে, 

অতিসত্বর বৃষ্টি আসে,

শীতের ছয়মাস গাছের পাতা

সকলই যায় ঝরে,,।।

গরমের ছয়মাস ফুল ফুটে, 

গাছে পাতা সাড়ে,,,।। 

অগনিত ফুল ফুটে,,।। 

ফুলে কিন্তু গন্ধ নাইরে,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# গাড়ি যদি সাড়ে রাস্তায়, 

রাস্তার নাম্বার ভুল করে যায়,

কয়শ মাইল বেকার ঘূরায়,

কে বলিতে পারে,,,।।

অটোমেটিক ট্রাফিক লাইট

টাউনেরও ভিতরে,,।।

লাল বাত্তি জলিলে দাড়ায়,,।।

সবুজ আইলে গাড়ি সাড়ে,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# যার পকেটে টাকা আছে,

যায় টিকা ডেলিসার কাছে,

ছাইবার মতো সবই আছে,

বুঝে লও অন্তরে,,।।

মেয়ে পুরুষ গলা-গলি,

চুমা-চুমি করে,,

সেথায়, আরবদেশী ভদ্রতা নাশ,,।।

টিকা ডেলির কাম বাজারে,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# অটোমেটিক জোয়া খেলা, 

পয়সায় পয়সায় মারে টেলা,

পাঁচ পেনি দশ পেনি করিয়া,

পাউন্ড ভাঙ্গাইয়া সাড়ে,,।।

বহুরুপী খেলা একএক

ঘরেরও ভিতরে,,,।।

লাকি হইলে বাচছে কিন্তু,,।। 

নইলে একদম মাঠে মারে,

লন্ডনের শহরে,,,

দেখলাম লন্ডনের শহরে।।


# লন্ডনে নাই জাতি বিধান,

অধিকারে সবাই সমান,

মদ,মাগি,আর জোয়া প্রধান,

উন্নত শহরে,,।।

ডানাকাটা পরীরে ভাই

গোলাপি রঙ ধরে,,,।।

দেখলে পাপ হয়,

 না দেখলেও নয়,,,।।

বুড্ডায়ও চায় আড়ে আড়ে,,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# বাদশা-সম্ভ্রাট, প্রতাপী-ধনী,

নামকরা চুর-ডাকু-খুনী,

প্রাচীন যুগের ঘানী-গুনী,

অবিকল রূপ ধরে,,,।।

মহাত্মা গান্ধীও আছেন, 

ধুতি একখান পরে,,।।

একেবারে জীবিত বুঝায়,,।।

ঐযে মাদাম তুষের ঘরে,,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# বলে পাগল আমির উদ্দিনে,

যাদেরে হিংসা করি বেদিন জেনে,

শৃঙ্খলা, ন্যায়, নিতি, সমাজ,

তারাই রাখছে ধরে,,।।

আমরা যেদিন তাদের মতো

উন্নত হইবোরে,,,।।

তারা সেদিন দেবতা হয়ে,,,।।

শূন্যাকাশে যাবে উড়ে,,,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


# আল্লাহ-তালার লিলায় সারা 

বিশ্বের মানুষ বিরাজ করে,

লন্ডনের শহরে,,

দেখলাম লন্ডনের শহরে।।


ধন্যবাদ,,,,,,

দিন যায় যায় রে, বেপারো করিবার দিন যায়। Din jay din jay re, bepero koriber din jay.

 দিন যায় যায় রে, বেপারো করিবার দিন যায়। #UnionBaul #unionbaul #union #baul


কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন। 


     SUBSCRIBE  

 দিন যায় যায় রে, বেপারো করিবার দিন যায়।

কতনা জাতেরো মাল উঠিছে বাজারে।। 

ইমানদারে বুঝইয়া শুনইয়া মাল খরিদ করে।। 

দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।। 


# কেউ কিনে তামা কাছা, কেউ কিনে সোনা।। 

কেউ হারাইলো মূলে আসল, কেউরে সত্য গুনা।। 

দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।। 


# কপালেরো গুনে যারা প্রেম খরিদ করে।।

প্রেমের মানুষের কাছে বিকায় আপনারে।। 

দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।। 


# জান্নাত জান্নাত করিয়া কেউ হাটে দিবারাতি।।

হউক বাকি দুইটা গতি সূমতি কূমতি।। 

দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।। 


# মনরে তুমি মুর্শিদ ভজো পবিত্র অন্তরে।।

হায়রে আমির উদ্দিন বলে আল্লাহ পাঞ্জাতনের ঘরে।। 

দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।।


ধন্যবাদ,,,,,

Affiliater Sultan