রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

একটা মিনিট ঘরে রয়না, কপালপোড়া মন। #আমিরীসংগীত #UnionBaul

        কতো বুঝাই তারে দিবানিশি , তবু করে উচাটন।
      একটা মিনিট ঘরে রয়না, কপালপোড়া মন।।

কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন


Facebook

কতো বুঝাই তারে দিবানিশি , তবু করে উচাটন।

      একটা মিনিট ঘরে রয়না, কপালপোড়া মন।।

#ঘর তইয়া থা-কেনা ঘরে, এক পলকে ভুবন ঘুরে, 

শহরে নগর বন্দরে, পাহাড় জঙ্গল ঘূর কানন।।

কত কথার করে উদয়, অশান্তি রয় সকল সময়।।

ধরতে পারলে আমু নিশ্চয়, পিটাইতাম মনের মতন।।ঐ


#তার দুইজন পত্নী ঘরে আছে, আছে কি না মরে গেছে, 

থাকে ওরা তাহার কাছে, কে করে বরণ পোষণ।। 

আসে যদি কোনো একবার, সভাব কি ছাড়িবে তাহার।।

পলকে চলে যায় আবার, থাকতে চায়না কিছুক্ষণ।। ঐ


#সবাই করে কামাই রুজি, আমার মনটায় করে বুঝেরবাজি, 

কি দিয়া করিব রাজি, জগৎ শ্রেষ্ঠ মহাজন।।

(যদি) আমীরউদ্দিনের কথামত, মনের মতো মনটা হইতো।।

তবে কিছু কইরা যাইতো, পরকালের আয়োজন।। ঐ      


ধন্যবাদ,,,,          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Affiliater Sultan