দিন যায় যায় রে, বেপারো করিবার দিন যায়। #UnionBaul #unionbaul #union #baul
কথা ও সূরঃ বাউল সম্রাট ক্বারী আমীরউদ্দিন।
SUBSCRIBE
দিন যায় যায় রে, বেপারো করিবার দিন যায়।
কতনা জাতেরো মাল উঠিছে বাজারে।।
ইমানদারে বুঝইয়া শুনইয়া মাল খরিদ করে।।
দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।।
# কেউ কিনে তামা কাছা, কেউ কিনে সোনা।।
কেউ হারাইলো মূলে আসল, কেউরে সত্য গুনা।।
দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।।
# কপালেরো গুনে যারা প্রেম খরিদ করে।।
প্রেমের মানুষের কাছে বিকায় আপনারে।।
দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।।
# জান্নাত জান্নাত করিয়া কেউ হাটে দিবারাতি।।
হউক বাকি দুইটা গতি সূমতি কূমতি।।
দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।।
# মনরে তুমি মুর্শিদ ভজো পবিত্র অন্তরে।।
হায়রে আমির উদ্দিন বলে আল্লাহ পাঞ্জাতনের ঘরে।।
দিন যায় যায় রে বেপারো করিবার দিন যায়।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন